চুয়েটের একাডেমিক কাউন্সিলের ১৫০তম সভা অনুষ্ঠিত

১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৪:৪৫  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা।

সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভার শুরুতে নবনিযুক্ত  বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। পরে সভায় একাডেমিক সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন চুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ আজ দুপুরে চুয়েটের স্বাধীনতা চত্বর সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে তিনি বঙ্গবন্ধু পরিষদ চুয়েট’র পক্ষ থেকেও পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়  বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।